1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ঢাবিতে জালটাবের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

ঢাবিতে জালটাবের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব) আয়োজিত “জাপানি ভাষা শিক্ষক প্রশিক্ষণ কোর্স”-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের ২৭ জন জাপানি ভাষার শিক্ষককে সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান ফাউন্ডেশনের জাপানি ভাষা বিশেষজ্ঞ মি. তাকেও উযাওয়া ও মি. তোমোয়ুকি ফুকুই এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল। সভাপতিত্ব করেন জালটাবের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম।

সনদ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ছয়জন প্রশিক্ষণার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন। পরে আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষকরা বক্তব্য দেন। বক্তারা বলেন, বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষার প্রসারে জালটাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

৭২ ঘণ্টাব্যাপী এই সংকর পদ্ধতির প্রশিক্ষণে ৩৬ ঘণ্টা অনলাইন এবং ৩৬ ঘণ্টা সরাসরি পাঠদান অন্তর্ভুক্ত ছিল। কোর্সে প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম, মি. কুনিয়াকি ওকাবায়াশি এবং ড. মো. মনির উদ্দিন। পাশাপাশি জাপান ফাউন্ডেশনের বিশেষজ্ঞরাও অতিথি প্রশিক্ষক হিসেবে একাধিক অধিবেশন পরিচালনা করেন।

উল্লেখ্য, জাপান ফাউন্ডেশনের অনুদানে এবং জাপান দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালিত হয়। আয়োজক, আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের দলীয় আলোকচিত্র ধারণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট