1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সিঙ্গেল জীবনকে বিদায়, বিয়ের বন্ধনে আবদ্ধ স্মিতা চৌধুরী - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সিঙ্গেল জীবনকে বিদায়, বিয়ের বন্ধনে আবদ্ধ স্মিতা চৌধুরী

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ
চট্টগ্রাম।

বিয়ের পিঁড়িতে বসলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী
ছবি: সংগৃহীত

জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী শুরু করলেন জীবনের নতুন এক অধ্যায়। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, স্মিতা চৌধুরী ও তার জীবনসঙ্গী সম্পূর্ণ হিন্দু ধর্মীয় রীতিতে বিয়ের পিঁড়িতে বসেছেন। লাল বেনারসি, জমকালো গয়না আর চন্দনের ফোঁটায় স্মিতাকে ভিন্ন রূপে দেখা যায়।

ভক্ত ও নেটিজেনরা তার এই বিয়ের খবরে বেশ চমকে গেছেন। সামাজিক মাধ্যমে ছবিগুলো পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা তাকে শুভকামনা ও ভালোবাসায় ভাসাচ্ছেন।

স্মিতা নিজেই সামাজিক মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করলেও পাত্রের পরিচয় এখনই বিস্তারিত জানাননি। তবে তার একটি ফেসবুক স্ট্যাটাস নেটিজেনদের বেশ কৌতূহলী করে তুলেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট