1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নির্বাচনে জয়ী হলে ফুলপুর-তারাকান্দার উন্নয়ন নিশ্চিত করব: মোতাহার হোসেন তালুকদার - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

নির্বাচনে জয়ী হলে ফুলপুর-তারাকান্দার উন্নয়ন নিশ্চিত করব: মোতাহার হোসেন তালুকদার

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম জিহাদ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারলে ফুলপুর-তারাকান্দা উপজেলাকে আবারও উন্নয়নের ধারায় ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
রোববার বিকেলে তারাকান্দা উপজেলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এই বিএনপি প্রার্থী বলেন, নির্বাচনে জনগণ যদি তাকে জয়ী করে সংসদে পাঠান, তাহলে একজন কাছের এমপি পাবেন তারা। দুর্দিনে-দুঃসময়ে জনগণ তাকে পাশে পাবে বলে আশ্বাস দেন তিনি।
মোতাহার হোসেন তালুকদার বলেন, “আপনারা আমাকে মোবাইলে পাবেন, সামনাসামনি পাবেন। সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আমরা ফুলপুর-তারাকান্দাকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনব।”
তিনি আরও বলেন, জনগণের ভোটে আল্লাহর অশেষ রহমতে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে ইসলামের পক্ষে এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ন্যায়পরায়ণতার আদর্শে রাষ্ট্র পরিচালনা করা হবে।
ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।
জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট