1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নওগাঁয় নির্বাচন ও গণভোট নিয়ে সাংবাদিকদের মতবিনিময় - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

নওগাঁয় নির্বাচন ও গণভোট নিয়ে সাংবাদিকদের মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

কাজী নূরনবী নাইস
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে সাংবাদিক,পর্যবেক্ষক,পোলিং এজেন্ট ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বেলা সাড়ে এগারো টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ জেলা নির্বাচন অফিসের সহযোগিতায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে,সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান।

এ সময় আরো বক্তব্য রাখেন নওগাঁ জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালেব,অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার রুহুল অমিনসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাংবাদিকগণ যাতে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন সহ স্থানীয় সরকার পরিষদের সকল সাধারণ ও উপনির্বাচনে নির্বিঘ্নে নির্বাচনি এলাকা ও ভোট কেন্দ্র হতে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে পারেন সেজন্য নির্বাচন কমিশন প্রয়োজনের সহায়তা প্রদান করে থাকে।

বিধি অনুযায়ী নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী,তাদের নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট,নির্বাচন পর্যবেক্ষক ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন। এছাড়া কমিশন কর্তৃক অনুমোদিত ব্যক্তিবর্গ ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেন। বক্তব্যে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বলেন, সুষ্ঠ,অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের ভোটকেন্দ্রে প্রবেশসহ নির্বাচনি এলাকায় নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি নীতিমালাও প্রণয়ন করেছে বলে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট