1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির নির্বাচনী বিশাল জনসভা - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির নির্বাচনী বিশাল জনসভা

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

রাজু ভূঁইয়া,
সুনামগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার অন্তগত মধ্যনগর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্টিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) মধ্যনগর উপজেলার মধ্যবাজারে নির্বাচনী জন সভা অনুষ্টিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আবে হায়াত। উপজেলার ১ম যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু এর সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী (২২৪, সুনামগঞ্জ-১ আসন ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার নির্বাচনী এলাকার প্রার্থী জননেতা কামরুজ্জামান কামরুল। প্রধান বক্তা- জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নিজাম উদ্দিন, মধ্যনগর উপজেলা বিএনপির ২য় যুগ্ন আহবায়ক আবুল বশার, ৩য় যুগ্ন আহবায়ক মো: মোশাহিদ তালুকদার, আহবায়ক কমিটির সদস্য মো: কামাল হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক মো: বাদল মিয়া, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক, এসএম রহমত, জুলফিকার আলী ভূট্টো, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহমেদ হুমায়ুন রশীদ রুবেল, মধ্যনগর উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সাইফুল, যুগ্ন আহবায়ক সাজেবুল হক, রায়হান উদ্দিন, মধ্যনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিনু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল তাঁর বক্তব্যে বলেন জাতি/ধর্ম/বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবধ্য হয়ে কাজ করতে হবে, আপনাদের দোয়া,ভালবাসা, ও আর্শিরবাদ শুধু চাই, আমি টাকা পয়স
চাই না,আমি আপনাদের কামরুল হয়ে থাকতে চাই। ১২ তারিখ এর নির্বাচনে এবং গনতন্ত্র পূর্ণ প্রতিষ্টায় ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট