1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না.ওলামা সম্মেলনে কায়কোবাদ - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না.ওলামা সম্মেলনে কায়কোবাদ

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম জিহাদ।

বিএনপি সরকার গঠন করলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না বলে জানিয়েছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
রবিবার দুপুরে উপজেলার বড় মাদ্রাসা মাঠে ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে সারা দেশের ইমাম মুয়াজ্জিন ও ওলামাদের সরকারি ভাবে সম্মানীর ব্যবস্থা করা হবে।
দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন বিএনপি সরকারে এলে মদিনা সনদে দেশ চলবে বলে ঘোষণা দিয়েছেন। ওলামা মাশায়েখরা সম্মানিত ব্যক্তি আমি অতীতেও আপনাদের খেদমত করেছি ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। এসময় ওলামা সম্মেলনে উপস্থিত ইমাম মুয়াজ্জিন ও মাসায়েখদের ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

কুমিল্লা জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মুফতি আমজাদ হোসাইনের সভাপতিত্বে ও
উপজেলা জমিয়তে ইসলাম বাংলাদেশের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান আল মুজাফফারের সঞ্চালনায় ও মুজাফফারুল উলুম মাদ্রাসার হিফয বিভাগের প্রধান মাওলানা হাফেজ আমিনুল ইসলামের সার্বিক ব্যবস্থানার এসময় আরও উপস্থিত ছিলেন জমিয়তে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, যুগ্ম মহা সচিব আজিজুল হক ইসলাম আবাদী, সাধারণ সম্পাদক আলী আজম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ- প্রচার সম্পাদক নূর মোজাম্মদ কাসেমী, মুফাসসিরে কুরআন রিজউন রফিকি, কুমিল্লা মাদরাসায়ে আশরাফিয়া দারুল উলুমের মুহতামিম মুফতি শামসুল ইসলাম জিলানী, জমিয়ত ইসলামের বাংলাদেশের সহ- সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী,মুফতি শামসুল আরেফিন খান সাদী সহ উপজেলার বিভিন্ন স্তরের ইমাম ও খতিবগন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট