1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
প্রকৃতিতে বসন্তের ছোঁয়া - সংবাদ এইসময়
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

প্রকৃতিতে বসন্তের ছোঁয়া

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

সংবাদ এই সময়।

শীতের হিমেল হাওয়া শেষে বসন্তের উষ্ণতা বইছে এখন ঋতুবৈচিত্র্যে ভরপুর ষড়ঋতুর দেশ আবহমান বাংলার পথে-প্রান্তরে। রূপসী বাংলার রূপসুষমা ফুটে উঠেছে ঋতুরাজের আগমনিবার্তায়। বসন্তের কোকিলের কুহুতানে মুখরিত হওয়ার অপেক্ষায় নদীমাতৃক বাংলার অবারিত প্রকৃতি। বৃক্ষরাজি থেকে পুরোনো পাতা ঝরে পড়ে নতুন পত্রপল্লবে শোভিত হওয়ার অপেক্ষায় ঋতুরাজ।

কৃষ্ণচূড়ার ডালে আগুনঝরা দিনে পলাশরাঙা দিনের বার্তায় চারদিকে এখন বসন্তের ফল্গুধারা। ঋতুরাজকে স্বাগত জানানোর অপেক্ষায় গোটা প্রকৃতি। বিভিন্ন ফুলে প্রকৃতি ভরে ওঠে, যা পাখিদের মধু খাওয়ার উৎসবের সময়। মধুর টানে বুলবুলি, মৌটুসি, বাংলার কাঠঠোকরা ও টুনটুনিসহ বিভিন্ন ছোট পাখি আনাগোনা বৃদ্ধি পায়, যা বসন্তের অন্যতম প্রধান আকর্ষণ।

ছবিটি মানিকগঞ্জ থেকে তোলা। ছবি ও লেখা -রোহেত রাজীব

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট