1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হলুদের বীজ ও সার বিতরণ - সংবাদ এইসময়
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট দিতে গ্রামের পানে ছুটছে মানুষ ভোট দিতে বাড়ির দিকে ছুটছেন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলপোশাক শ্রমিকরা খাদ্য ও ব্যায়াম: ক্যানসারের বিরুদ্ধে দুই হাতিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ডিজিটাল নিরাপত্তা সুরক্ষায় করণীয় ঔষধি লজেন্স থেকে যেভাবে ‘ভ্যালেন্টাইন’স আইকন’ হয়ে উঠল ক্যান্ডি হার্টস নস্টালজিয়া: অস্থিরতার মাঝে স্থায়িত্ব দেয় মুছে না যাওয়া স্মৃতি তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন রিনা খান দাঁড়িপাল্লার পক্ষে প্রচার, সামাজিক মাধ্যমে চাপে ডা. মিতু ধানের শীষের নির্বাচনি প্রচারণায় মাঠে নামলেন জনপ্রিয় শিল্পীরা অ্যাম্বার আইটি-ব্র্যাক হেলথকেয়ার সমঝোতা স্মারক স্বাক্ষর

মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হলুদের বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

জসীম উদ্দিন জয়নাল,
পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ

​খাগড়াছড়ি জেলার মাটিরাঙায় ২০২৫-২০২৬ অর্থবছরের পার্বত্য জেলা পরিষদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের হলুদের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে মাটিরাঙা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসের সামনে প্রণোদনা কার্যক্রমের হলুদের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান।কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন তিনি।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ইউনুছ নুর এর সঞ্চালনায় প্রণোদনা কার্যক্রমের হলুদের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার, শাহাবুদ্দিন আহমেদ।

এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সেলিম রানা,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

​মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ৮০ কৃষককে প্রতি জনকে উন্নত জাতের হলুদের বীজ ১০০ কেজি ডিএপি সার ৫ কেজি, এমওপি সার ৫ কেজি কেজি প্রদান করা হয়।

​উপকারভোগী কৃষকরা জানান, সময়মতো উন্নত জাতের বীজ ও সার হাতে পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। এতে তাদের উৎপাদন খরচ কমবে এবং তারা অধিক ফলন পাবেন বলে আশা করছেন।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ি অঞ্চলে হলুদের ব্যাপক ফলন সম্ভব—এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষকদের স্বাবলম্বী করতে এবং মসলা জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে এই বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। সঠিক পদ্ধতিতে চাষাবাদ করে কৃষকরা যেন নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন, সে বিষয়ে মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের নির্দেশ প্রদান করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট