1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
শাকিবের নায়িকা হচ্ছেন তানজিয়া মিথিলা - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শাকিবের নায়িকা হচ্ছেন তানজিয়া মিথিলা

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে নিজের উপস্থিতি জানান দিয়ে আলোচনায় আসেন তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা ৩০–এ জায়গা করে নিয়ে শেষ পর্যন্ত দ্বাদশ অবস্থানে থেকে তিনি নজর কাড়েন বিশ্বমঞ্চে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার তিনি পা রাখছেন চলচ্চিত্রে—নায়িকা হিসেবে।
সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের দ্বিতীয় মৌসুমের দশম পর্বে অতিথি হয়ে নিজের অভিনয় পরিকল্পনা নিয়ে কথা বলেন মিথিলা। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় তিনি জানান, বড় পর্দায় তার অভিষেকের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। সবকিছু ঠিক থাকলে দুই থেকে তিন মাসের মধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
অভিনয় দক্ষতা নিয়ে খোলামেলা মিথিলা স্বীকার করেন, নাচ এখনো পুরোপুরি আয়ত্তে আসেনি তার। তবে একজন দক্ষ অভিনেত্রী হয়ে উঠতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রস্তুতি নিতে তিনি আগ্রহী। শেখা ও পরিশ্রমের মাধ্যমেই নিজেকে গড়ে তুলতে চান তিনি।
মডেলদের অভিনয় নিয়ে প্রচলিত সমালোচনার প্রসঙ্গেও কথা বলেন মিথিলা। তার মতে, অনেক প্রতিষ্ঠিত অভিনেত্রীই শুরুতে পারদর্শী ছিলেন না; সময় ও চর্চাই তাদের এগিয়ে নিয়েছে। তাই মডেলদের পক্ষেও নিয়মিত অনুশীলনের মাধ্যমে ভালো অভিনয় করা সম্ভব।
এর আগে ‘রোহিঙ্গা’ শিরোনামের একটি ওটিটি চলচ্চিত্রে কাজ করেছিলেন তিনি। সেটিকেই নিজের শেখার প্রথম ধাপ হিসেবে দেখছেন মিথিলা।
পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা ছিলেন তিনি। সম্পর্ক ও অভিজ্ঞতার নানা দিক নিয়ে কথা বলেন এই মডেল-অভিনেত্রী। পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ থেকে সিনেমার পর্দায়—তানজিয়া জামান মিথিলার এই নতুন যাত্রা ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট