1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
অ্যাম্বার আইটি-ব্র্যাক হেলথকেয়ার সমঝোতা স্মারক স্বাক্ষর - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

অ্যাম্বার আইটি-ব্র্যাক হেলথকেয়ার সমঝোতা স্মারক স্বাক্ষর

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

ইন্টারনেট ও ডেটা কানেক্টিভিটি সেবাদানকারী প্রতিষ্ঠান অ্যাম্বার আইটি লিমিটেড এবং সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন এবং বহির্বিভাগীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড (বিএইচএল) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার মহাখালীতে ব্রাক হেলথকেয়ার অফিসে উভয় পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।

এই চুক্তির অধীনে, বিএইচএল-অ্যাম্বার আইটি কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের বিশেষ কর্পোরেট হারে চিকিৎসা পরামর্শ এবং স্বাস্থ্যসেবা প্রদান করবে।

অ্যাক্সেসযোগ্য, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করে কর্মীদের সুস্থতা বৃদ্ধি করা এই চুক্তির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে ব্র্যাক হেলথকেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন- এসকে আহাসুনুর রহমান, এজিএম-অপারেশনস, মো. রোকনুজ্জামান, সিনিয়র ম্যানেজার-বিজ ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ, এ.কে.এম মঈনুদ্দিন শাহ, ডিএম-মার্কেট আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনস। অ্যাম্বার আইটির পক্ষে উপস্থিত ছিলেন- আব্দুর রকিব, ম্যানেজার-এইচআর অ্যান্ড অ্যাডমিন, প্রসাদ রায়, সহকারী ম্যানেজার-এইচআর অ্যান্ড অ্যাডমিন, মঞ্জুলা তারিণী আমিন, সহকারী অফিসার-এইচআর অ্যান্ড অ্যাডমিন।

অ্যাম্বার আইটি দেশজুড়ে ৯৯৭ সাল থেকে ইন্টারনেট ও ডেটা কানেক্টিভিটি সেবাদানকারী প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন জেলায় কর্পোরেট ও হোম গ্রাহকদের জন্য ফাইবার অপটিক ইন্টারনেট, আইপি টেলিফোন, সিকিউরড হোস্টিং এবং সিসিটিভিসহ নিরবচ্ছিন্ন ইন্টারনেট গেইমিং, ব্রাউজিং ও স্ট্রিমিং সেবা প্রদান করে।

অন্যদিকে, ব্র্যাক হেল্‌থকেয়ার একটি সামাজিক উদ্যোগ যা সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন এবং আধুনিক আউটপেশেন্ট বা বহির্বিভাগীয় স্বাস্থ্যসেবা প্রদান করে। বর্তমানে ঢাকার উত্তরা, মিরপুর, সিদ্ধেশ্বরী, বাড্ডায় তাদের সেন্টার রয়েছে। এসব সেন্টারে ফ্যামিলি ফিজিশিয়ান, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং মানসিক স্বাস্থ্যসেবা, আধুনিক প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাফি, এক্স-রে, ডেন্টাল, ফিজিওথেরাপি, পুষ্টি বিষয়ে পরামর্শ দেয়া হয়ে থাকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট