1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বাগদান সারলেন অভিনেত্রী তানিয়া! - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

বাগদান সারলেন অভিনেত্রী তানিয়া!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ
ঢাকা।
ছবি: সংগৃহীত

ভালোবাসার মৌসুম চলছে। আর এই ভালোবাসা দিবসের প্রাক্কালেই নতুন জীবন শুরু করলেন কলকাতার অভিনেত্রী তানিয়া মুখোপাধ্যায়। ৮ ফেব্রুয়ারি ‘প্রপোজ ডে’তে প্রেমিক সুচেতক করের সঙ্গে বাগদান সারলেন তানিয়া। সমুদ্র সৈকতে আংটি বদল করলেন তাঁরা।

একসঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার ভাগ করলেন তানিয়া ও সুচেতক। একদম যেন রূপকথার মতোই সাজানো ছিল তাঁদের এই দিনটা। সমুদ্রের পাড়ে যেন এক ফালি স্বপ্ন বাস্তবে পরিণত হল তানিয়া ও সুচেতকের।

ইনস্টাগ্রামে তানিয়া লেখেন, ‘স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু আমি সেই স্বপ্নে তোমাকে চাই।

‘ তানিয়া ও সুচেতক অনেকদিন ধরেই একসঙ্গে আছেন। সামাজিক মাধ্যমে দু’জনের ছবি দেখে ভালোবাসায় ভরিয়েছেন দর্শক থেকে শুরু করে নেটিজেনরাও। তাঁদের প্রেম এবার পরিণতি পেতে চলেছে। বাগদান সারলেও কবে তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।

তানিয়াকে দর্শক এই মুহূর্তে দেখেছেন স্টার জলসার ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’তে। মেগায় তানিয়ার চরিত্রের নাম ‘ইনকা’। মুখ্য খলনায়িকার চরিত্রে তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন দর্শক মহলে। ঝাঁপি ও দীপের জীবনে ইনকা প্রতিনিয়ত যে তুলকালাম করে তা দেখতে মুখিয়ে থাকেন দর্শক। বারবার ঝাঁপির চোখে ধরা পড়লেও ঠিক ছলনা করে পার পেয়ে যায় ইনকা।

পর্দায় যতই খল চরিত্রে অভিনয় করুন না কেন, বাস্তবে যে একেবারেই অন্য মানুষ তানিয়া তা আর বলার অপেক্ষা রাখে না।

তানিয়া এর আগেও খলনায়িকার চরিত্রে জনপ্রিয়তা পেয়েছিলেন জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে। তাঁর অভিনয় দক্ষতা বরাবরই প্রশংসিত হয়েছে দর্শক মহলে। এবার ‘লক্ষ্মী ঝাঁপি’তেও তাঁর চরিত্রটি নিয়ে সমালোচনা চলে সামাজিক মাধ্যমে। এবার অভিনেত্রীর নতুন জীবনের শুরুতে শুভেচ্ছার বন্যা ভেসে এসেছে। এতদিন প্রেম করলেও যে হুট করে বাগদান সেরে ফেলবেন তানিয়া তা কিন্তু কেউই ঘুণাক্ষরেও টের পাননি। এবার কবে সুচেতকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তানিয়া, এখন সেটাই দেখার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট