1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
তারকাদের কে কোথায় ভোট দেবেন? - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

তারকাদের কে কোথায় ভোট দেবেন?

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ
ঢাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের কে কোথায় ভোট দেবেন?
একদিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ব্যালট পেপারের মাধ্যমে দেশের আগামীর প্রতিনিধি নির্বাচনের জন্য প্রস্তুত দেশবাসী। ভোটের হাওয়া বইছে শোবিজ অঙ্গনেও। একঝলকে জেনে নেওয়া যাক, ১২ ফেব্রুয়ারি তারকারা কে কোথায় ভোট দেবেন।

ঢালিউড সুপারস্টার শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। গেল নির্বাচনে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। তবে অভিনেতার নতুন সিনেমা ‘প্রিন্স’ -এর শুটিংয়ে দেশের বাইরে অবস্থান করায় ভোট দেয়া হচ্ছে না তার। এদিকে ঢাকা-১১ আসনের ভোটার অপু বিশ্বাস।
আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার। নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তিনিও ভোট প্রদান করতে পারবেন না। সিয়াম আহমেদ ঢাকা-১৯ আসনের প্রার্থীকে ভোটা দেবেন। খল অভিনেতা মিশা সওদাগর দেবেন ঢাকা-১৮ আসনের ভোট।

জামায়াতের হয়ে ভোট চাইছেন শাকিব খান?
শেষ কবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান?
ঢাকা-১৭ আসনের ভোটার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি বারিধারা এলাকার বাসিন্দা। সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ওসিডি’ সিনেমা। সোশ্যাল মিডিয়া ঘেটে জানা গেছে তিনিও দেশের বাইরে। তিনি ভোট দেবেন কি না এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করেন। তিনি ঢাকা-১৮ আসনে ভোট প্রদান করবেন।

১৫ বছর আগের সেই ভিডিও প্রকাশ করলেন মেহজাবীন
ছুরি-চাকু পছন্দ হয়ে গেছে: মেহজাবীন চৌধুরী –
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসন এবং শবনম ফারিয়া ঢাকা-৮ আসনের ভোটার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট