1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মাটিরাঙ্গায় বিনা সরিষা-১১ ও ১৪এর চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

মাটিরাঙ্গায় বিনা সরিষা-১১ ও ১৪এর চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা সরিষা-১১ ও ১৪ জাতের পরিচিতি ও চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ (১০ ফেব্রুয়ারী) মঙ্গলবার মাটিরাঙ্গা উপজেলাধীন তবলছড়ি ইউনিয়নের গৌরাঙ্গ পাড়া এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র খাগড়াছড়ি এর আয়োজনে ও মাটিরাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় এ মাঠ দিবসের আয়োজন করে।

মাঠ দিবসে বিনা উপকেন্দ্র খাগড়াছড়ি এর বৈজ্ঞানিক কর্মকর্তা রিগ্যান গুপ্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপপরিচালক ওঙ্কার বিশ্বাস।

অনুষ্ঠিত মাঠ দিবসে বিনা উপকেন্দ্র খাগড়াছড়ি এর বৈজ্ঞানিক কর্মকর্তা অং সিং হ্লা মারমা’র সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম রানা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ মাঠ দিবসে শতাধিক কিষাণ কৃষাণী অংশ নেন।

বক্তারা বলেন, বিনা উদ্ভাবিত বিনাসরিষা-১১ জাতের জীবনকাল মাত্র ৮৫ দিন, এর গড় ফলন প্রতি হেক্টরে ১ দশমিক ৮ থেকে ২.১ টন। ও বিনাসরিষা ১৪ জাতের জীবনকাল ৭৫ থেকে ৮০ দিন, এর গড় ফলন প্রতি হেক্টরে ১ দশমিক ৪ থেকে ১.৬ টন।

সরিষা কাটার পর কৃষক একই মাঠে বোরো আবাদ করতে পারেন। এ সময় তারা লাভজনক বিনা সরিষা-১১ ও ১৪ আবাদের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট