1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
‘হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই সব বন্ধ করে ভোট দিতে যাচ্ছে’ - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

‘হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই সব বন্ধ করে ভোট দিতে যাচ্ছে’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ
বিনোদন প্রতিবেদক।

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই সব বন্ধ করে ভোট দিতে যাচ্ছে’
দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনীতির মাঠের পাশাপাশি সরগরম শোবিজ অঙ্গনও। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে উচ্ছ্বসিত জনপ্রিয় সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি।

সেই ভালো লাগার অনুভূতি ঢাকা মেইলের সঙ্গে ভাগ করে নিয়ে বললেন, ‘খুব ভালো লাগছে। আমি আনন্দিত। দীর্ঘদিন পর ভোট দিলাম। কারণ এই তিন ইলেকশনে ভোট কীভাবে হয়েছে তা সবাই জানে।’

ভোটের দিনে যে হতাশা ব্যক্ত করলেন তারিক আনাম
সবাই দলে দলে ভোট দিতে যান, মিস কইরেন না: জাহিদ প্রীতম
শ্রেণি ধর্ম নির্বিশেষে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে যাচ্ছেন ভোটাররা— উল্লেখ করে বয়াতি বলেন, ‘এবার সবাই ভোট দিচ্ছে। যাদের ২৫-৩০ বছর তারাও কিন্তু এতদিন ভোট দিতে পারেনি। এ বছর প্রথম ভোট দিচ্ছে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই সবকিছু বন্ধ করে ভোট দিতে যাচ্ছে।’

সবশেষে এ গায়কের প্রত্যাশা, ‘আশা করি যে-ই সরকারে যাক দেশের জন্য ভালো কিছু করবে।’ আজ সকাল আটটা থেকে সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট