1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নলছিটিতে জাল ভোটের চেষ্টা, নারীকে কারাদণ্ড - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

নলছিটিতে জাল ভোটের চেষ্টা, নারীকে কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

মাহবুব হাসান জেলা প্রতিনিধি

ঝালকাঠি-২ আসনের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করায় ছাবিনা বেগম (৩৪) নামের এক নারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা রানী (যুগ্ম জেলা জজ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ঝালকাঠি)। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত ছাবিনা বেগম ওই এলাকার শুকুর আলী হাওলাদারের মেয়ে। তিনি ওই কেন্দ্রের ভোটার ছিলেন।

ওই নারী ভোট দিতে গেলে দায়িত্বপ্রাপ্তদের সন্দেহ হয়। তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে খবর দেওয়া হয়।

পরবর্তীতে আরপিও এর ৭৪(৫) ধারা অনুযায়ী তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট