1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
হেরে গিয়েও রাজনৈতিক সৌহার্দ্য পূর্ণ ও পারস্পরিক সম্মানের নজির স্থাপন করেন সারজিস আলম। - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

হেরে গিয়েও রাজনৈতিক সৌহার্দ্য পূর্ণ ও পারস্পরিক সম্মানের নজির স্থাপন করেন সারজিস আলম।

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম
স্টাফ রিপোর্টার

পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ফলাফল ঘোষণার পর তিনি বিজয়ী প্রার্থী নওশাদ জমিরকে অভিনন্দন জানান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পঞ্চগড় জেলা প্রশাসন-এর সম্মেলন কক্ষে গিয়ে তিনি প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায় নেতা কর্মীদের মধ্যে।

আর অভিনন্দন জানিয়ে সারজিস আলম বলেন, আমরা পঞ্চগড়-১ আসনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি। জনগণ যদি একজন প্রার্থীকে এক ভোটেও এগিয়ে রাখে, তাহলে তাকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য। সেই জায়গা থেকেই আমি নিজে এসে তিনাকে অভিনন্দন জানিয়েছি এবং এই আনন্দের মুহূর্তে পাশে থাকার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি। আগামী পাঁচ বছরে পঞ্চগড়-১ আসনের উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্য ভালো কোনো উদ্যোগ নিলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, যৌক্তিক যেকোনো বিষয়ে তার দল ও নেতাকর্মীরাও সহযোগিতা পাবেন।

সারজিস আলম বলেন, দিনশেষে আমাদের লক্ষ্য একটাই-পঞ্চগড়কে এগিয়ে নেওয়া। পঞ্চগড় একটি পিছিয়ে থাকা জেলা। রাজনৈতিক সম্পর্কের জায়গাটি আরও সুন্দর হলে জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি মনে করেন।

তিনি পঞ্চগড়-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকেও অভিনন্দন জানান। পাশাপাশি নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং
তিনি বলেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ পঞ্চগড় ও দেশের প্রয়োজনে আবারও আমরা একসঙ্গে কাজ করব।এমনটাই বলছেন সারজিস আলম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট