1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বিএনপি সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ চীনের - সংবাদ এইসময়
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

বিএনপি সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ চীনের

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় ডেস্ক

বিএনপি সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ চীনের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপিকেও অভিনন্দন জানিয়েছে দেশটি। একইসঙ্গে তারা বিএনপির নতুন সরকারের সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছে চীন।

শুক্রবার (১৩ ফেব্রয়ারি) এক বার্তায় ঢাকাস্থ চীনা দূতাবাস এ কথা জানায়। অভিনন্দন বার্তায় বলা হয়, ‘একটি অবাধ ও সফল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। সেই সঙ্গে নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও (বিএনপি) জানাই আন্তরিক অভিনন্দন।’

পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্পের আঘাতপাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্পের আঘাত
চীনা দূতাবাস আরো বলেছে, ‘আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার অপেক্ষায় আছি।’

২০২৪ সালের অগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার ও বিনিয়োগ বাড়ায় বেইজিং। প্রতিরক্ষা ও চিকিৎসা খাতে সহিযোগিতাও বাড়িয়েছে দুই দেশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট