1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ফাইনালি একজন বেডা প্রধানমন্ত্রী!’ - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ফাইনালি একজন বেডা প্রধানমন্ত্রী!’

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ
বিনোদন ডেস্ক

দেশ ছাড়ার তথ্যটি সঠিক নয়: তাসরিফ খান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয় দেশের আগামী নেতৃত্ব দেবে দলটি। এরপর থেকেই শোবিজ তারকাদের ফেসবুকে ওয়াল অভিনন্দন বার্তায় ভরে ওঠে। দীর্ঘ সময় পর রাজনৈতিক পটপরিবর্তনকে দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখছেন অনেকেই।

বিএনপি বিজয়ের খবর ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে এক প্রতিক্রিয়ায় নির্মাতা শিহাব শাহীন লেখেন, ‘কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উগ্রবাদীদের উত্থান, চারিদিকে ধর্মান্ধদের আস্ফালন, দেশ নিয়ে সাধারণ মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছিল। জনগণ একযোগে প্রতিরোধ করেছে।’

অভিনেত্রী তানজিকা আমিন এক পোস্টে লিখেছেন, ‘দেশের মানুষের রুচিবোধ এবং বিচক্ষণতা দেখে মুগ্ধ। এরকম মুক্তমনা বাংলাদেশের নাগরিকদের সালাম। কৃতজ্ঞতা, বাংলাদেশ ভালো থাকুক।’

দেশের জনপ্রিয় অভিনেত্রী রজিনা লিখেছেন, ‘অনেক অনেক অভিনন্দন’। এদিকে ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ খান লিখেছেন, ‘ফাইনালি একজন বেডা প্রধানমন্ত্রী!’

‘এখনি চাটা শুরু করলেন’, চমকের পোস্টে নেটিজেনরা
ভোটে হেরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে খোঁচা মেঘনা আলমের
জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী লিখেছেন, ‘সংগীতশিল্পীরা মুক্ত মঞ্চে গলা ছেড়ে গাইতে পারবে। এখন কোনো কনসার্ট আর বাতিল হবে না। জাতীয়তাবাদী দল সংস্কৃতি বান্ধব দল।’

নির্মাতা রেদওয়ান রনি ফেসবুকে লম্ব এক পোস্টে লিখেছেন, ‘পরিবর্তন এবং প্রতিকূলতার মাঝেও আমাদের ভিত্তি অটুট রয়েছে। আমরা ধারাবাহিকভাবে এটি প্রমাণ করে চলেছি যে অন্তর্ভুক্তি নিশ্চিত করে, নারীর অধিকার রক্ষা করে এবং ধর্ম ও রাজনীতিকে একীভূত না করে প্রতিটি ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমেই একটি দেশ এগিয়ে যেতে পারে। মহান মুক্তিযুদ্ধের চেতনা কেবল ইতিহাস নয়, বরং এটি একটি জীবন্ত আদর্শ। আজ আমাদের জনজীবনে প্রতিফলিত হচ্ছে। আমাদের এই অঞ্চলের জন্য সহনশীলতা, বহুমাত্রিকতা এবং একতাই হলো শক্তি। আর বাংলাদেশ তার উজ্জ্বল প্রমাণ। ধন্যবাদ বাংলাদেশ।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট