1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ - সংবাদ এইসময়
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি ফাঁ*সির সেল থেকে সংসদে নতুন সরকারের জন্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ ৩ বড় চ্যালেঞ্জ দেখছেন ফখরুল এয়ার টিকিট বাজারে অসুস্থ প্রতিযোগিতা ভালোবাসা দিবস নয়, ভালোবাসা হোক প্রতিদিনের জন্য: অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান অপেক্ষার অবসান, ৩০ বছর পর বান্দরবান-৩০০ এ বিএনপির বিজয় খাগড়াছড়িতে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিএনপির সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার জয় নওগাঁর ৬ আসনের ৫টিতে বিএনপি,১টিতে জামায়াতে ইসলামী জয়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়। কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ

কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ সোলায়মান গনি
স্টাফ রিপোটার কুড়িগ্ৰাম

উত্তর-পশ্চিম সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের মধ্যে চারটিতেই বড় ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট সমর্থিত প্রার্থীরা। ভোটের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই বিপুল ব্যবধানের জয় লাভ করেছেন।
কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আনোয়ারুল ইসলাম (দাঁড়িপাল্লা) ১ লাখ ৩৪ হাজার ৬৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ১৭হাজার ৩৬৫ ভোট। ১৭ হাজার ২৮৩ ভোটের বড় ব্যবধানে জয় পেয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী।
কুড়িগ্রাম-২ (সদর-ফুলবাড়ী-রাজারহাট) এ আসনে শাপলা কলি প্রতীকের ডা. আতিক মুজাহিদ পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৩২৯ ভোট। অপর দিকে ধানের শীষের সোহেল হাসনাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৯৯ ভোট। ৯ হাজার ৫৩০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শাপলা কলি প্রার্থী।
কুড়িগ্রাম-৩ (উলিপুর) দাঁড়িপাল্লা প্রতীকের মাহবুবুল আলম সালেহী ১ লাখ ৫ হাজার ১৯৪ ভোট পেয়ে বিপুল জয় লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের তাসভীর উল ২৬ হাজার ৮৯১ ভোট পেয়েছেন।

কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) দাঁড়িপাল্লা প্রতীকের মোস্তাফিজুর রহমান ৯১ হাজার ৪১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের আজিজুর রহমান পেয়েছেন ৭১ হাজার ৩৩৫ ভোট। এ আসনে জয়ের ব্যবধান ২০ হাজার ৭৯ ভোট।
উল্লেখ্য, কুড়িগ্রামের চারটি আসনের মধ্যে তিনটিতে দাঁড়িপাল্লা এবং একটিতে শাপলা কলি প্রতীকের প্রার্থী জয় লাভ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিপুল ব্যবধানের জয় প্রমাণ করে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে জামায়াত-সমর্থিত প্রার্থীরা। এ অঞ্চলের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে নতুন এই প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ধারণা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট