1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
খাগড়াছড়িতে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিএনপির সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার জয় - সংবাদ এইসময়
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি ফাঁ*সির সেল থেকে সংসদে নতুন সরকারের জন্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ ৩ বড় চ্যালেঞ্জ দেখছেন ফখরুল এয়ার টিকিট বাজারে অসুস্থ প্রতিযোগিতা ভালোবাসা দিবস নয়, ভালোবাসা হোক প্রতিদিনের জন্য: অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান অপেক্ষার অবসান, ৩০ বছর পর বান্দরবান-৩০০ এ বিএনপির বিজয় খাগড়াছড়িতে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিএনপির সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার জয় নওগাঁর ৬ আসনের ৫টিতে বিএনপি,১টিতে জামায়াতে ইসলামী জয়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়। কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ

খাগড়াছড়িতে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিএনপির সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার জয়

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

জসীম উদ্দিন জয়নাল,
পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ

​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির একমাত্র সংসদীয় আসন ২৯৮ নম্বর আসনে নানা ষড়যন্ত্র উপেক্ষা করে খাগড়াছড়িতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করে ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল জয়লাভ করেছেন বিএনপি নেতা ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।দীর্ঘ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে পাহাড়ি ও বাঙালি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

শুরু থেকে খাগড়াছড়ি আসনে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে পরাজিত করতে পাহাড়ে আঞ্চলিক সশস্ত্রগুলোর পাশাপাশি একটি ক্রিয়াশীল সংগঠনের নানামুর্খী ষড়যন্ত্র ছিল। ১১ প্রার্থীর মধ্যে অধিকাংশ প্রার্থী একাট্টা ছিল যেকোনো মূল্যে ওয়াদুদ ভূঁইয়াকে পরাজিত করা। কিন্তু জনতার রায়ে সকল অপশক্তি পরাজিত হয়েছে।

রিটার্নিং অফিসারের ঘোষিত ফলাফলে দেখা গেছে, খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট। অপর দিকে নিকটতম প্রতিদ্বন্দ্বি ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৬৮ হাজার ৩১৫ ভোট। বাংলাদেশ জামায়াতের প্রার্থী মো. এয়াকুব আলী পেয়েছেন ৫৮ হাজার ৫৮৫। আর বিএনপি থেকে বহিঃস্কৃত সমীরণ দেওয়ান পেয়েছেন ৪৭ হাজার ৯১০।

এবার খাগড়াছড়ি আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ৭ প্রার্থী জামানত হারিয়েছেন।

জাতীয় পাটির (এ) মিথিলা রোয়াজা ১০২৪ ভোট, ইসলামী আন্দোলনের মো. কাউছার ৩০৮৯ ভোট, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইমলাম ভোট ৬৮৩, গণঅধিকার পরিষদের দীনময় ত্রিপুরা ভোট ৭৫৫, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তফা ভোট ১৮৪, বাংলাদেশ মাইনরিটি পাটির উশ্যেপ্রু মারমা ১০৩০ ও দুর্নীতির অভিযোগে অপসারিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ৯০৪ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

ওয়াদুদ ভূঁইয়ার এই জয় পার্বত্য চট্টগ্রামে বিএনপির রাজনৈতিক অবস্থানকে আরও সুসংহত করল। এর আগে তিনি ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

ফলাফল ঘোষণার পর খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ের সামনে আনন্দ মিছিল বের করেন নেতা-কর্মীরা। এ সময় নব নির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই জয় খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের। পাহাড়ে শান্তি ও উন্নয়নের ধারা ফিরিয়ে আনাই এখন আমাদের মূল লক্ষ্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট