1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
অপেক্ষার অবসান, ৩০ বছর পর বান্দরবান-৩০০ এ বিএনপির বিজয় - সংবাদ এইসময়
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

অপেক্ষার অবসান, ৩০ বছর পর বান্দরবান-৩০০ এ বিএনপির বিজয়

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

উমংনু মারমা বান্দরবান জেলা প্রতিনিধি।

প্রায় তিন দশক পর বান্দরবান-৩০০ আসনে রাজনৈতিক পরিবর্তন এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়ে আসনটি নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বেসরকারি ফলাফলে দেখা যায়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী এস এম সুজা উদ্দিন শাপলা কলি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মো. আবুল কালাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭১৮ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী আবু জাফর মো. ওয়ালিউল্লাহ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৩৫ ভোট।

বিএনপি নেতাদের দাবি, অতীতে নানা রাজনৈতিক কৌশল ও প্রভাবের কারণে আসনটি তাদের দখলে ছিল না। তবে এবারের নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন বলেই এমন ফলাফল এসেছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিটন বলেন, দীর্ঘদিন পর বান্দরবানে ভোটারদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত, যার প্রতিফলন ঘটেছে ফলাফলে।

একই দিনে অনুষ্ঠিত গণভোটে বান্দরবানে ‘না’ ভোট জয়ী হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৬৮ হাজার ৮১৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৮৯ হাজার ৩৬৬টি।

বান্দরবান-৩০০ আসনে রয়েছে ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন; এর মধ্যে পুরুষ ১ লাখ ৬১ হাজার ৭৭৫ এবং নারী ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনী দায়িত্বে ছিলেন ২৫ জন ম্যাজিস্ট্রেটসহ ৬ হাজার ৬১৪ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। দুর্গম পাহাড়ি এলাকাতেও ছিল বাড়তি নিরাপত্তা।

বিজয়ের পর রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, এই জয় পাহাড়ের মানুষের। তিনি উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির রাজনীতি এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার জুমার নামাজ শেষে জেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বিভিন্ন বৌদ্ধ বিহারেও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের মতে, দীর্ঘ ৩০ বছর পর এ ফলাফল শুধু রাজনৈতিক পালাবদল নয়; বরং পাহাড়ি জনপদের মানুষের প্রত্যাশা, অংশগ্রহণ ও পরিবর্তনের আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ। এখন উন্নয়ন, নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থান ইস্যুতে নতুন প্রতিনিধির দিকে তাকিয়ে আছে বান্দরবানের মানুষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট