1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ভালোবাসা দিবস নয়, ভালোবাসা হোক প্রতিদিনের জন্য: অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

ভালোবাসা দিবস নয়, ভালোবাসা হোক প্রতিদিনের জন্য: অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

বিশ্ব ভালোবাসা দিবস সামনে, আর এই দিনটিকে ঘিরে নিজের অনুভূতির কথা শেয়ার করলেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। তার কাছে ভালোবাসার অর্থ শুধু বিশেষ দিনের উদযাপন নয়, বরং প্রতিদিনের যত্ন আর পরিবারের প্রতি দায়বদ্ধতা।
ভালোবাসা দিবস নিয়ে প্রিয়াঙ্কার ভাবনা বেশ ঘরকেন্দ্রিক। তিনি বলেন, আমি মনে করি আপনজনকে ভালোবাসুন, নিজের ঘরের মানুষকে ভালোবাসুন। বাইরের মানুষকে সময় না দিয়ে নিজের ঘরে প্রতিদিন ভ্যালেন্টাইন্স রাখুন। বিয়ের পর আমাদের প্রথম ভ্যালেন্টাইন্স আমরা ওইদিন একটু ঘোরাফেরা করবো। আর আম্মু অসুস্থ থাকায় ঢাকার বাইরে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করছি।
শোবিজে ব্যস্ত সময় পার করলেও ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দেন এই অভিনেত্রী। নাটক, বিজ্ঞাপন ও মডেলিংয়ে নিয়মিত কাজের মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিত মুখ। সম্প্রতি বিয়ের পর স্বামীকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনও করেছেন, যা তার জীবনের একটি আধ্যাত্মিক ও স্মরণীয় অধ্যায়।
এবারের ভালোবাসা দিবসে তাই জমকালো আয়োজন নয়, বরং কাছের মানুষদের পাশে থাকাকেই প্রাধান্য দিচ্ছেন প্রিয়াঙ্কা। তার বিশ্বাস, সম্পর্কের উষ্ণতা আর আন্তরিকতা থাকলে আলাদা কোনো দিনের অপেক্ষা লাগে না, ভালোবাসা তখন প্রতিদিনই উদযাপিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট