1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
রাষ্ট্রপতির গুঞ্জনে মির্জা ফখরুল! - সংবাদ এইসময়
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উদ্যোক্তা ও সমাজসেবায় রোকসানা নিহার অগ্রযাত্রা নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলুর সাথে ‘ফোনে ফোনে রক্তদান’ নওগাঁ শাখার শুভেচ্ছা বিনিময় ইলম ও আমলের সার্থক রূপকার: নবীযুগের আলেমদের আচরণ ও জীবনদর্শন হুমায়ূন ফরীদিকে দেখে মনে হচ্ছিল সে মানুষ নয়, হ্যাঙ্গারে ঝোলানো কাপড়’ বিএনপির জয় ভারতের জন্য কী অর্থ বহন করে বিজয়ী সর্বকনিষ্ঠ নারী কে এই পুতুল রাষ্ট্রপতির গুঞ্জনে মির্জা ফখরুল! বাগমারায় এমপি নির্বাচিত হয়ে পারিবারিক কবর জিয়ারত করলেন ডা.আব্দুল বারী মন থেকে ভালবাসলে প্রতিদিনে ১৪ই ফেব্রুয়ারি পালন করা যায়: মেকআপ আর্টিস্ট নাহিদ ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

রাষ্ট্রপতির গুঞ্জনে মির্জা ফখরুল!

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মোঃ আশরাফুল ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছে বিএনপির নেতৃবৃন্দরা। এমন পরিস্থিতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন চলছে।

বিএনপির গুলশান কার্যালয়ের বিশ্বস্ত একটি সূত্র দৈনিক একটি পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি বলছে, সর্বপ্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়ে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। তিনিই এবার রাষ্ট্রপতির পদে আসীন হতে পারেন। খুব শিগগিরই এমন ঘোষণা আসবে।

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেসরকারিভাবে ৭২ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন।

৭১-এর মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লেখাপড়া শেষ করে দীর্ঘদিন অধ্যাপনা করেন। পরবর্তী সময়ে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে তিনি কৃষি প্রতিমন্ত্রী ছিলেন।

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ২০১১ সালের মার্চে মৃত্যুবরণ করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মির্জা ফখরুলকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। ২০১৬ সালের ১৯ মার্চ দলটির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি মহাসচিব পদে নির্বাচিত হন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট