নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ সদর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ধানের শীষের বিজয়ী প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম ধলুর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ প্রেসক্লাবের মানবিক কর্মসূচি ‘ফোনে ফোনে রক্তদান’ নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত এই সংসদ কে নওগাঁ জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ‘ফোনে ফোনে রক্তদান’ নওগাঁ শাখার সভাপতি সাংবাদিক কাজী নূরনবী এবং কার্যকরী সদস্য ওলি রেজা ও মিলন চন্দ্রসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু সংগঠনের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের মানবিক কর্মকাণ্ডের খোঁজখবর নেন। মুমূর্ষু রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত জোগাড় করে দেওয়ার মতো মহৎ কাজের প্রশংসা করে তিনি বলেন, “স্বেচ্ছায় রক্তদান একটি অনন্য মানবিক সেবা।
তিনি সংগঠনের সকল সদস্যকে তাদের নিঃস্বার্থ সেবামূলক কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীতে এই মানবিক অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।
আর্তমানবতার সেবায় তাঁর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।