মো আবদুল করিম সোহাগ
ঢাকা
ঢাকা জেলার দোহার নবাবগঞ্জের আগলা মাঝপাড়া গ্রামে রোকসানা নিহার জন্ম। শৈশব থেকেই পড়াশোনার পথচলা ঢাকার ধানমন্ডিতে—স্কুল, কলেজ এবং পরবর্তীতে ইডেন মহিলা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছে।
রোকসানা নিহা শিক্ষা চিন্তাকে যেমন বিস্তৃত করেছে, তেমনি স্বপ্নকে দিয়েছে নতুন দিগন্ত।
পেশাগত জীবনে একজন উদ্যোক্তা।
“মালিয়াত” নামে একটি ফ্যাশন ক্লথিং পেজ রয়েছে, যেখানে দেশীয় ও বিদেশি নান্দনিক কাপড়ের সমাহার ক্রেতাদের জন্য তুলে ধরা হয়। নিজস্ব উদ্যোগে গড়ে তোলা এই প্ল্যাটফর্ম রোকসানা নিহার সৃজনশীলতা, রুচি ও পরিশ্রমের প্রতিফলন।
পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি “মালিয়াত ফাউন্ডেশন” নামের একটি মানবিক উদ্যোগ পরিচালনা করছে, যার মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে রোকসানা নিহা।
নিহার আরেকটি বিশেষ পরিচয় হলো তিনি একজন মেকআপ ও হেয়ার এক্সপার্ট। “Beauty Canvas by Niha” নামের পেইজে সৌন্দর্যচর্চা ও রূপসজ্জার শিল্পকে সৃজনশীলভাবে তুলে ধরি, যেখানে প্রতিটি কাজ আমার শিল্পীসত্তার প্রকাশ।
ভবিষ্যতে নিহা নিজেকে আরও সুদূরপ্রসারী লক্ষ্যে দেখতে চাই—একজন সফল উদ্যোক্তা, মানবিক সমাজকর্মী এবং স্বকীয় ব্যক্তিত্ব হিসেবে। আমার বিশ্বাস, নিষ্ঠা, অধ্যবসায় ও সৎ উদ্দেশ্য থাকলে স্বপ্ন একদিন বাস্তবতার রূপ নেয়।