1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ভালোবাসা দিবসে নদী-নিজামের গান 'না যেও না' - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

ভালোবাসা দিবসে নদী-নিজামের গান ‘না যেও না’

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

প্রতিবছর ভালোবাসা দিবস উপলক্ষে ব্যস্ত হয়ে ওঠে সংগীতাঙ্গন। শিল্পীরা প্রকাশ করেন নতুন নতুন গান। এবারও ব্যতিক্রম হয়নি। দিনটি উপলক্ষে প্রকাশ পেয়েছে ‘না যেও না’ শিরোনামের একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী ও নিজাম উদ্দিন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর নিজাম উদ্দিনের। ‘না যেও না’ শিরোনামের এ গানের সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।

গানটি প্রসঙ্গে নিজাম উদ্দিন বলেন, ‘গানটির কথা সুরে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এতে সংগীতের দারুণ সমন্বয় ঘটেছে। আমার সঙ্গে গেয়েছেন নদী। উনি সুকণ্ঠী। এখানেও দারুণ গেয়েছেন। আশা করি সবার ভালো লাগবে।’

সুমন কল্যাণ বলেন, ‘ভালোবাসা দিবসের উপযুক্ত গান এটি। নিজাম উদ্দিন ভাইয়ের কথা-সুরের সঙ্গে তার গায়কীর সুন্দর সম্মিলন ঘটেছে। নদী বরাবরই ভালো গায়। এখাানেও ব্যতিক্রম ঘটেনি। আশা করি শ্রোতাদের সমাদর পাবে।’

গানটি প্রকাশ পায় ১৪ ফেব্রুয়ারি দুপুরে। Melodive নামের একটি ইউটিউব চ্যানেলে গানটির একটি লিরিক্যাল ভিডিও মুক্তি দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট