1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বিয়ে করলেন নাট্য পরিচালক দীপু হাজরা - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

বিয়ে করলেন নাট্য পরিচালক দীপু হাজরা

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

জনপ্রিয় নাট্য পরিচালক দীপু হাজরা হঠাৎ করে আজ অর্থাৎ ভালোবাসা দিবসের দিন বিয়ের পিড়িতে বসেন। পারিবারিক আয়োজনে ছোট পরিসরে ঢাকার একটি রেস্টুরেন্টে এ বিয়ে সম্পন্ন হয়। কনে সাথী আক্তার ঢাকা সিটি কলেজের ইংরেজী সম্মান বিভাগের শেষ বর্ষেও ছাত্রী। বিয়েটা দু-পরিবারের সমঝোতায় হলেও তাদের দু’জনার সমঝোতা তৈরি হয়েছিলো বছর তিনেক আগে ফেসবুকে। সেখানেই আলাপচারিতা, একজন আরেকজনকে ভালোবাসা। অতঃপর দুজনে মিলে সিদ্ধান্ত নেন যদি বিবাহ করি সেটা যেন ভালোবাসা দিবসের দিনই হয়। সে মোতাবেকই ১৪ ফেব্রুয়ারি দুপুরে এ বিবাহ সম্পন্ন হয়।
নববধু সম্পর্কে জানতে চাইলে দীপু হাজরা বলেন, ‘আমাদের বোঝাপড়া ভালো। ও বেশ কেয়ারীং। আর শেষ কথা স্বামী-স্ত্রীর মধ্যে যদি ছাড় দেওয়ার মনোভাব না থাকে তাহলে সে সম্পর্ক বেশী দূর এগোয় না। আশা করি আমাদের নতুন ও বাকী দিন গুলো ভালোই কাটবে। তবে একটু মন খারাপ কারন বর্তমান সময় বিবেচনা ও এই দিনটিকে লক্ষ করে বিয়েটা করায় বড় ধরনের অনুষ্ঠান করা সম্ভব হলো না।’
তবে সময় সুযোগে একটি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে দীপু হাজরার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট