1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ত্রয়োদশ নির্বাচনে বরিশাল-৫: বাসদের শুভেচ্ছা বার্তা - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

ত্রয়োদশ নির্বাচনে বরিশাল-৫: বাসদের শুভেচ্ছা বার্তা

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

‎জিহাদুল ইসলাম
স্টাফ রিপোর্টার


‎আজ ১৪ ফেব্রুয়ারি২০২৬ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী এক বিবৃতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে মই মার্কায় ভোটপ্রদানকারী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং বিজয়ী প্রার্থী জনাব এডভোকেট মুজিবুর রহমান সরোয়ারকে অভিনন্দন জানান। একই সাথে ৫ আসনের সকল জনগণের জন্য শুভকামনা জানান।
‎বিবৃতিতে ডা.মনীষা বলেন, ১২ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে বাসদ ১৭৬টি কেন্দ্র ও পোস্টাল ভোটসহ ২২’৪৮৬ ভোট পেয়েছে।
‎এই সাড়ে বাইশ হাজার মানুষ প্রথাগত রাজনীতির কোটিপতি প্রার্থীদের বিপরীতে আমাদের উপর আস্থা রেখেছেন। এদের মধ্যে আছেন অনেক তরুন ভোটার, মধ্যবিত্ত শিক্ষিত মানুষ, নারী ও শ্রমজীবী মানুষেরা। এই ভোটারেরা শুধু একটা সংখ্যা নয়, এরা ব্যাবস্হা বদলের রাজনীতির পরীক্ষিত সমর্থক । এই মানুষেরা প্রথাগত লুটপাট দুর্নীতি ও সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বদল চায়। মনীষা এই পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণকারী মানুষদের জন্য সামনের দিনে দ্বিগুণ গতিতে সাংগঠনিক সামর্থ্য বাড়ানোর ও সমাজ বদলের লড়াইকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
‎মনীষা একইসাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে বি এন পি মনোনীত বিজয়ী প্রার্থী এডভোকেট মুজিবুর রহমান সরোয়ারকে অভিনন্দন জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট