1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিবের সাথে ডিএমএফ’র সৌজন্য সাক্ষাৎ - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিবের সাথে ডিএমএফ’র সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

ঢাকা-৯ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ধানের শীষ প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)।

১৪ ফেব্রুয়ারি সকালে তাঁর নিজ বাসভবনে ডিএমএফ নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় হাবিবুর রশিদ হাবিব ভবিষ্যতে যেকোনো ইতিবাচক ও জনকল্যাণমূলক কার্যক্রমে ডিএমএফের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমএফ প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন, সেক্রেটারি ডাঃ তৃণা ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মিম আক্তার, প্রচার সম্পাদক নাজিম উদ্দীন, উপ-দপ্তর সম্পাদক মিঠুন, সদস্য রুহুল আমিন ও আকাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ডিএমএফ প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন তরুণ প্রজন্মের দক্ষতা ও নেতৃত্ব উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ডিএমএফ সেক্রেটারি ডা. তৃণা ইসলাম বলেন, স্বাস্থ্যখাত ও গণমানুষের উন্নয়ন সংশ্লিষ্ট যেকোনো উদ্যোগে ডিএমএফ সক্রিয়ভাবে কাজ করে যাবে।

এছাড়া মহিলা বিষয়ক সম্পাদক মিম আক্তার নারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে ধারাবাহিক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট