1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সেলিমুজ্জামান সেলিমের সম্ভাবনা - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সেলিমুজ্জামান সেলিমের সম্ভাবনা

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছে বিএনপি। এরই মধ্যে দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
দলীয় সূত্র বলছে, সম্ভাব্য মন্ত্রিসভার কাঠামো নিয়ে শীর্ষ পর্যায়ে প্রাথমিক পর্যালোচনা চলছে। সেই আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জন্য সেলিমুজ্জামান সেলিমের নাম গুরুত্বসহকারে বিবেচনায় এসেছে।
বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নকে সামনে রেখে দলটি সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্য পূরণে তথ্য ও সম্প্রচার খাতকে আরও আধুনিক, কার্যকর ও জনমুখী করার পরিকল্পনাও রয়েছে। দলীয় অন্দরমহলে এমন কথাও শোনা যাচ্ছে যে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ মন্ত্রণালয়ে সেলিমুজ্জামান সেলিমকে দেখতে আগ্রহী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলীয় ফোরামের অনুমোদনের পরই।
গোপালগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত সেলিমুজ্জামান সেলিম বেসরকারি ফলাফল অনুযায়ী পেয়েছেন ৭১ হাজার ৫৭৯ ভোট। নতুন মন্ত্রিসভার ঘোষণা এলে বিষয়টি পরিষ্কার হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট