1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ভোটে অনিয়মের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিলেন মঞ্জু - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

ভোটে অনিয়মের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিলেন মঞ্জু

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, ফেনী

ভোটে অনিয়মের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিলেন মঞ্জু
নির্বাচনি প্রচারে বাধা, হামলা, ভোটের দিনের সহিংসতা এবং নির্বাচন-পরবর্তী হামলার বিচার ও প্রতিকার চেয়ে রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসন-এর কাছে চিঠি দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ফেনী-২ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সংসদ সদস্য প্রার্থী মঞ্জুর পক্ষে চিঠিটি রিটার্নিং কর্মকর্তার কাছে হস্তান্তর করেন প্রধান নির্বাচনি এজেন্ট আনম আব্দুর রহিম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা আমির মুপ্তি আব্দুল হান্নান, এবি পার্টি জেলা সদস্য সচিব ফজলুল হক, অর্থ সম্পাদক শাহীম সুলতানী, সদস্য কাজী দীপ্ত, খেলাফত মজলিশ ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাপ্পর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল্লা আহমদি, এনসিপি সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক প্রমুখ।

চিঠিতে মঞ্জু উল্লেখ করেন, বিভিন্ন ইউনিয়নে তার নির্বাচনি প্রচারে বাধা দেওয়া হয়েছে এবং ম্যাজিস্ট্রেট তাকে অন্যায়ভাবে জরিমানাও করেছেন। তার একাধিক নির্বাচনি ক্যাম্প ভাঙচুর, নারী কর্মীদের গালিগালাজ এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।

১৪টি লিখিত অভিযোগের মধ্যে প্রথমেই ছিল ভোটের দিন লেমুয়া ইউনিয়নের মজুমদারহাটে তার ওপর হামলার চেষ্টা ও নাজেহালের ঘটনা। এরপর উল্লেখ করা হয় ‘ঈগল’ প্রতীকের প্রধান নির্বাচনি এজেন্টকে হত্যাচেষ্টা এবং গাড়ি ভাঙচুরের বিষয়।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতাকর্মীদের মারধর, অব্যাহত হুমকি এবং মানসিক চাপে ‘ঈগল’ প্রতীকের এক কর্মীর আত্মহত্যার ঘটনাও অভিযোগে তুলে ধরা হয়। শর্শদী, ফরহাদনগর, বালিগাঁও ও মোটবিসহ বিভিন্ন এলাকায় ভোটার ও কর্মীদের ভয়ভীতি দেখানো, ব্যাবসা প্রতিষ্ঠান খুলতে না দেওয়া এবং কোথাও কোথাও ককটেল হামলার কথাও উল্লেখ করা হয়েছে।

চিঠিতে এসব ঘটনার যথাযথ বিচার এবং ‘ঈগল’ প্রতীকের ভোটার ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। জেলা প্রশাসককে দেওয়া চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন, আইজিপি, বিভাগীয় কমিশনার এবং ফেনীর পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট