1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মেকআপের প্রতি ছোটবেলা থেকেই আমার অনেক বড় স্বপ্ন : ফেরদুসী রহমান - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

মেকআপের প্রতি ছোটবেলা থেকেই আমার অনেক বড় স্বপ্ন : ফেরদুসী রহমান

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
ঢাকা।

ফেরদুসী রহমান ছোটবেলা থেকে বেড়ে ওঠা ঢাকার মিরপুরে। তার শৈশব, কৈশোর আর স্বপ্ন গড়ে ওঠার জায়গা সবই মিরপুরকে ঘিরে।

তিনি পড়াশোনা করেছেন কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে, যেখানে ইন্টারমিডিয়েট ও ফার্স্ট ইয়ার সম্পন্ন করেন।
এরপর ভর্তি হন বাংলা কলেজ-এ এবং সেখান থেকে ডিগ্রি সম্পন্ন করেন।

পাঁচ ভাইবোনের মধ্যে ফেরদুসী রহমান সবার ছোট। ছোটবেলা থেকেই তার মনে ছিল মেকআপের প্রতি গভীর ভালোবাসা আর এক বড় স্বপ্ন। পড়াশোনার পাশাপাশি তিনি মেকআপের উপর ডিপ্লোমা সম্পন্ন করেন এবং নিজেকে গড়ে তুলতে শুরু করেন একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে।

তার পরিশ্রম ও ভালোবাসার ফল আজ তার নিজের স্টুডিও— Artistic Byas, এবং তার সেলুনের নাম Artistic Beauty Salon।

ফেরদুসী রহমানের স্বপ্ন শুধু দেশেই সীমাবদ্ধ নয়; তিনি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে চান। তার লক্ষ্য তার স্টুডিওকে আরও বড় করা, আরও উন্নত করা এবং নিজের কাজের মাধ্যমে সবার মাঝে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করা।

তার গল্প প্রমাণ করে
স্বপ্ন যদি ছোটবেলা থেকে লালন করা যায়, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে তা একদিন বাস্তব হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট