1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মেকআপ আর্টিস্ট থেকে শোবিজে সম্ভাবনাময় মুখ লাবণ্য আক্তার সিনথিয়া - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

মেকআপ আর্টিস্ট থেকে শোবিজে সম্ভাবনাময় মুখ লাবণ্য আক্তার সিনথিয়া

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

মেকআপ আর্টিস্ট ও বিউটি এক্সপার্ট হিসেবে কাজ শুরু করলেও সময়ের সঙ্গে শোবিজ অঙ্গনেও নিজের পরিচিতি গড়ে তুলছেন লাবন্য আক্তার সিনথিয়া। মডেলিং, অভিনয়, ব্র্যান্ড প্রমোশন ও লাইভ কনটেন্ট—সব মিলিয়ে বহুমুখী কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। সৌন্দর্যসেবাকে পেশা হিসেবে নিয়ে গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান লাবণ্য মেকওভার বিউটি সেলুন, যার স্বত্বাধিকারীও তিনি। একজন তরুণ নারী উদ্যোক্তা হিসেবে এই সেলুনই এখন তার স্বপ্নপূরণের বড় জায়গা।
শোবিজে তার যাত্রা শুরু ২০১৫ সালে, তবে ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে মিডিয়ায় কাজ করছেন। সংগীতশিল্পী আকাশ মাহমুদ–এর সঙ্গে দুটি মিউজিক ভিডিও—‘ছাইড়া দিলাম যারে পাখি’ ও ‘প্রাণ সখি রে’—এর মাধ্যমে দর্শকের নজরে আসেন। পাশাপাশি কয়েকটি নাটকেও কাজ করেছেন তিনি।
তবে কেবল নিজের ক্যারিয়ার নিয়েই ভাবেন না এই উদ্যোক্তা। সমাজে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মেয়েদের বিনা খরচে পার্লারের কাজ শেখান তিনি। তার বিশ্বাস, একটি দক্ষতা একজন মেয়ের জীবন বদলে দিতে পারে। যারা এই প্রশিক্ষণ নিচ্ছে, তাদের অনেকেই এখন নিজের আয় শুরু করেছে। এতে তারা পরিবারকে সহায়তা করতে পারছে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছে, এবং সম্মানের সঙ্গে বাঁচার সাহস পাচ্ছে।
২০১৮ সালে উন্নয়নমূলক কার্যক্রমে ব্র্যাক ও ইউনিসেফ–এর সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এসব কাজ তাকে সামাজিক দায়িত্ববোধ আরও বাড়াতে সাহায্য করেছে বলে জানান তিনি।
সাভার ও আশুলিয়া এলাকায় জন্ম ও বেড়ে ওঠা এই তরুণী ছোটবেলা থেকেই নানা সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন। সেই অভিজ্ঞতাই তাকে অন্যদের জন্য কিছু করার অনুপ্রেরণা দেয়।
ভবিষ্যতে মানসম্মত গল্প ও ভালো কাজের প্রস্তাব পেলে নিয়মিত অভিনয়ে যুক্ত থাকতে চান তিনি। পাশাপাশি তার লক্ষ্য, আরও বেশি মেয়েকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলা। নিজের সাফল্যের সঙ্গে অন্যের জীবনেও পরিবর্তন আনা—এই দুই পথেই এগোতে চান লাবন্য আক্তার সিনথিয়া।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট