1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ব্রেন টিউমারের অস্ত্রোপচার, তানিয়া বৃষ্টি কি শঙ্কামুক্ত? - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ব্রেন টিউমারের অস্ত্রোপচার, তানিয়া বৃষ্টি কি শঙ্কামুক্ত?

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ।
বিনোদন প্রতিবেদক

ব্রেন টিউমারের অস্ত্রোপচার, তানিয়া বৃষ্টি কি শঙ্কামুক্ত?
প্রায় চার ঘণ্টার জটিল অস্ত্রোপচার শেষে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ৭২ ঘণ্টার জন্য চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ।

তিনি বলেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। ওঁকে কেবিনে দেওয়া হয়েছে। কেবিনে কারও প্রবেশ নিষেধ। এখন ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন, সম্পূর্ণ শঙ্কামুক্ত। তানিয়া শুধু তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে।’

কেবিনে নেওয়া হয়েছে তানিয়া বৃষ্টিকে
গতকাল শনিবার সন্ধ্যার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে মাথায় অপারেশনের বিষয়টি জানান বৃষ্টি।

তার পোস্টে দেখা যায়, এক তোড়া ফুল হাতে হাসপাতালের বিছানায় বসে আছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এরপর তানিয়া বৃষ্টির অসুস্থতা প্রসঙ্গে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ঢাকা মেইলকে বলেছিলেন, ‘আজ বিকেলে বাংলাদেশ স্পেশালাইজড্ হাসপাতাল তার মাথায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হচ্ছে।’

তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এক বিবৃতিতে জানানো হয়, অসুস্থকালীন সময় কাজ সংক্রান্ত কোনো ফোন না দেওয়ার জন্য। সেখানে বলা হয়েছে, ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি আপু বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম এবং চিকিৎসার প্রয়োজন। অনুরোধ করছি, শুটিং ডেট বা কাজ সংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা মেসেজ দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ তিনি নিজেই সবাইকে জানাবেন।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট