1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
PH Entertainment–এর আয়োজনে ভালোবাসা দিবসে ব্যতিক্রমী ফ্যাশন শো - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

PH Entertainment–এর আয়োজনে ভালোবাসা দিবসে ব্যতিক্রমী ফ্যাশন শো

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল ১৬ ফেব্রুয়ারী রাজধানীর মহাখালীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো Fashion for Love – Season 2। ভালোবাসা ও নান্দনিকতার বার্তা নিয়ে ভ্যালেন্টাইন স্পেশাল এই ফ্যাশন ইভেন্টে এক ছাদের নিচে মিলেছে তারকা উপস্থিতি, ব্র্যান্ড শোকেস ও গ্ল্যামারের আবহ।
আয়োজনটি করে PH Entertainment। সমন্বয়ে ছিলেন মডেল-অভিনেতা ও কোরিওগ্রাফার আসিফ মাহমুদ খান, যিনি Baseline–এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিয়াল হোসেন।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় Raowa Club–এ, যা Mohakhali DOHS এলাকায় অবস্থিত। সন্ধ্যা ছয়টা থেকে শুরু হওয়া এই আয়োজন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।
ফ্যাশন ও লাইফস্টাইলের বিভিন্ন ব্র্যান্ড তাদের নতুন কালেকশন প্রদর্শন করে। অংশ নেয় Fancy, Kartoaa Green, Dazzle by Sonia Modi, Orthi Collection, SJ Fashion, Asia Jewels, Body এবং Kacchi Dine।
তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পায় বাড়তি আকর্ষণ। উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রোজিনা ও পরীমনি। পাশাপাশি আরও উপস্থিত ছিলেন কেয়া পায়েল, বারিশ হক, বুশরা কবির ও লায়লাসহ শোবিজ অঙ্গনের পরিচিত মুখেরা।
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এই আয়োজন শুধু ফ্যাশন প্রদর্শনীই নয়, বরং ভালোবাসা, সৌন্দর্য ও স্টাইলের এক সমন্বিত উদ্‌যাপনে পরিণত হয়। আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে দেশীয় ফ্যাশন ও ব্র্যান্ডগুলোকে আরও বড় পরিসরে তুলে ধরাই তাদের লক্ষ্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট