1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
অন্তর্বর্তী সরকার ভালো কাজ করেছে, কৃতিত্ব দিতেই হবে: ফখরুল - সংবাদ এইসময়
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাহরি, ইফতার ও তারাবির সময় বিদ্যুৎ না নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ কুড়িগ্রামে গভীর রাতে ‘রোবট’ আতঙ্ক, সিসি ক্যামেরায় রহস্যময় বস্তু শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৩ কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ নওগাঁর মান্দায় পাওয়ার টিলার ও মিনি পিকআপ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার অন্তর্বর্তী সরকার ভালো কাজ করেছে, কৃতিত্ব দিতেই হবে: ফখরুল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জলসীমায় ঢুকে ৫ জেলেকে নিয়ে গেলো আরাকান আর্মি তেঁতুলিয়াতে পঞ্চমবারের মতো ফুটছে রাজকীয় টিউলিপ ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি

অন্তর্বর্তী সরকার ভালো কাজ করেছে, কৃতিত্ব দিতেই হবে: ফখরুল

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার বিগত দেড় বছরে ‘ভালো’ করেছে বলে মনে করছেন নতুন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এও বলেছন, অন্তর্বর্তী সরকার যেসব অর্জন করেছেন তার কৃতিত্ব দিতেই হবে।

বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে নতুন সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এক-দেড় বছর আমরা পার হয়েছি একটা ইন্টারিম গভর্নমেন্টের (অন্তর্বর্তী সরকার) অধীনে। তারা একটা ইলেকশন দিয়ে গেছে। ইলেকশন করে একটা গভর্নমেন্ট হয়েছে, ইলেকটেড গভর্নমেন্ট হয়েছে। এটাই তো একটা বড় অ্যাচিভমেন্ট (অর্জন)। আমি তো মনে করি, দ্যাটস অলসো এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট (এটা একটা ভালো অর্জন)।’

আওয়ামীলীগ ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কিনা এমন আরেক প্রশ্নে তিনি বলেন, ‘না, এটা কিন্তু জাতীয় ও আন্তর্জাতিকভাবে সবাই বলছে, এটা ইনক্লুসিভ ইলেকশন (অন্তর্ভুক্তিমূলক নির্বাচন) হয়েছে।’

‘এবং এটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে বলেই আজকে এটা একসেপ্টেবল টু অল (গ্রহণযোগ্য) হয়েছে, সকলের কাছে,’ বলেন ফখরুল।

অন্তর্বর্তী সরকারের কার্ক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশ নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘প্রয়োজন নেই। কারণ তারা একটা বিশেষ মুহূর্তে দায়িত্ব নিয়েছে।’

‘সেই সময়, আমি মনে করি, আমার দলও মনে করে যতটুকু প্রয়োজন ছিল, তারা সেই কাজের সিংহভাগ করতে পেরেছে’, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘মূল সমস্যাটা কী ছিল? ট্রানজিশন টু ডেমোক্রেসি। সেটা তো তারা করে দিয়ে গেছে। সুতরাং ইউ মাস্ট গিভ ক্রেডিট টু দেম (তাদের সেই কৃতিত্ব)। দিতেই হবে। তারা অনেক ভালো কাজ করেছে।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হওয়ার পর সচিবালয়ে নিজ দফতরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মবজাস্টিস নিয়ন্ত্রণের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘অবশ্যই। এটাকে নিয়ন্ত্রণ করা হবে। আইনশৃঙ্খলা যতটুকু খারাপ ছিল, এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতেই হবে।’

‘একটা বড় ঝড় গেছে আমাদের। একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। এসব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে, এটা মনে করার কারণ নেই’, যোগ করেন তিনি।

সরকারের চ্যালেঞ্জগুলো নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আমরা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। চ্যালেঞ্জটা হচ্ছে- টু বিল্ড দ্য নেশন (দেশকে গড়ে তোলা)।’

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী, যিনি আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন, তার প্রথম কথাটি ছিল বাংলাদেশের জন্য, আই হ্যাভ এ প্ল্যান (আমার একটা পরিকল্পনা আছে)। সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি তার মন্ত্রিসভা গঠন করেছেন।’

তিনি আরও বলেন, ‘মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করবে, বাংলাদেশের মানুষের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে।’

ফখরুল বলেন, ‘ডেমোক্রেসি হচ্ছে আমাদের প্রধান… ইনগ্রেডিয়েন্ট (উপাদান), যাকে নিয়ে আমরা সামনে এগোচ্ছি। অর্থাৎ আমাদের সবকিছুর মধ্যেই গণতন্ত্র থাকবে। আমরা সেই গণতন্ত্রকে বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এটার পুরোপুরি মানুষের সঙ্গে সম্পর্ক, একেবারে গ্রাসরুট (তৃণমূল) মানুষের সঙ্গে। আমার একটা অ্যাডভান্টেজ আছে, আমি কিন্তু একসময় নিজে লোকাল গভর্নমেন্টে ছিলাম। তো আমরা এই জিনিসগুলো সম্পর্কে কিছু ধারণা রাখি।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি যে আপনাদের এই মন্ত্রণালয়কে অত্যন্ত ডাইনামিক (গতিময়) একটা মন্ত্রণালয়ে পরিণত করতে পারব। মানুষের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করতে পারব।’

আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আপনারা যতটা খারাপভাবে দেখছেন, অতটা খারাপ না। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ইমপ্রুভ (উন্নত) হয়েছে।’

তিনি আরও বলেন, অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি (ব্যাষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা) এটা অনেক ফিরে এসেছে। ব্যাংক তো অনেকটা কন্ট্রোলে এসেছে। এগুলো তো ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা মনে করি, সবার সমন্বিত প্রচেষ্টায় এটাকে আরও ভালো করতে পারব।’

আওয়ামীলীগের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা আমরা পলিটিক্যালি পরে আপনাদের জানাব। আমাদের গভর্নমেন্টের আলোচনার পরে জানাব।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট