1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় ডেস্ক

আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি
পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি শুরু হয়েছে। এর আগে মাদরাসা ও কলেজে ছুটি কার্যকর হয় গতকাল থেকেই। এবার প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দুটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়।

সংশোধিত তালিকা অনুযায়ী, আজ থেকে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় এর পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে শিক্ষক-কর্মচারীরা টানা ছুটি ভোগ করতে পারবেন।

এদিকে গত ১৯ জানুয়ারি প্রকাশিত কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মাদ্রাসাগুলো বন্ধ রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পুনরায় শুরু হবে আগামী ২৯ মার্চ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট