1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
রমজানে রান্নার আয়োজনে তৌসিফ-ফারিয়া-চমক-টয়া - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

রমজানে রান্নার আয়োজনে তৌসিফ-ফারিয়া-চমক-টয়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

আবদুল করিম সোহাগ।
বিনোদন প্রতিবেদক

রমজান রান্নার আয়োজনে তৌসিফ-ফারিয়া-চমক-টয়া
পবিত্র রমজান উপলক্ষে দর্শকদের জন্য রান্নার নতুন স্বাদ আর তারকাবহুল আড্ডার পসরা নিয়ে ফিরছে জনপ্রিয় অনুষ্ঠান ‘আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল’ সিজন ২। প্রথম রোজা থেকে দুপুর ৩:৩০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভি, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং আইগ্যাস ইউনাইটেড-এর অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

ওয়াহিদুল ইসলাম শুভ্রর পরিচালনায় এবারের আসর সাজানো হয়েছে রমজানের ৩০ দিনের জন্য ৩০টি ভিন্নধর্মী ও মুখরোচক ইফতার রেসিপি দিয়ে। দেশের স্বনামধন্য শেফদের রান্নার জাদুর পাশাপাশি শো-টিতে বাড়তি মাত্রা যোগ করবেন জনপ্রিয় সব তারকা অতিথিরা।

এবারের আয়োজনে রেসিপি শেয়ার করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টনি খান, শেফ ড্যানিয়েল সি গোমেজ, রাফিয়া আহমেদ, মোহাম্মদ আসাদুজ্জামান, মাহফুজুর রহমান এবং জোহরা মালিহা।

শেফদের সাথে আড্ডায় যোগ দেবেন শোবিজ জগতের জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, মুমতাহিনা টয়া, রুকাইয়া জাহান চমক, তাসনুভা তিশা, কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা, জানিতা আহমেদ ঝিলিক, ইশরাত জাহীন আহমেদ, কমেডিয়ান আবু হেনা রনি এবং আরও অনেকেই।

আইগ্যাস ইউনাইটেড নিবেদিত এই অনুষ্ঠানটি রমজান জুড়ে দর্শকদের ইফতার আয়োজনে নতুন মাত্রা যোগ করবে বলে আয়োজকরা আশাবাদী। প্রতিদিন দুপুর ৩:৩০ মিনিটে চোখ রাখুন আপনার পছন্দের প্ল্যাটফর্মে এবং উপভোগ করুন তারকাদের সাথে ইফতারের প্রস্তুতি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট