1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বিনিয়োগে আস্থা ফেরাতে চাই সাহসী পদক্ষেপ - সংবাদ এইসময়
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

বিনিয়োগে আস্থা ফেরাতে চাই সাহসী পদক্ষেপ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

তাসকিন আহমেদ

দেশের অর্থনীতির বর্তমান চিত্রটি গভীর উদ্বেগের। বিশেষ করে বেসরকারি বিনিয়োগ এবং ঋণের প্রবাহ যে পর্যায়ে নেমেছে, তা গত দুই দশকের মধ্যে নজিরবিহীন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বেসরকারি খাতে ঋণপ্রবাহ এখন ২২ বছরের মধ্যে সর্বনিম্ন—ডিসেম্বর ২০২৫ শেষে যা দাঁড়িয়েছে মাত্র ৬.১ শতাংশে। একটি উন্নয়নশীল অর্থনীতির জন্য এই পরিসংখ্যান কেবল একটি সংখ্যা নয়, বরং শিল্পায়নের স্থবিরতার এক বিপৎসংকেত।

অস্বাভাবিক উচ্চ সুদের হার এবং ঋণের অতিরিক্ত ব্যয়ের কারণে নতুন বিনিয়োগ ও শিল্প সম্প্রসারণ কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে কর্মসংস্থানে। মনে রাখতে হবে, বেসরকারি খাতে গতি না ফিরলে টেকসই কর্মসংস্থান সৃষ্টি কোনোভাবেই সম্ভব নয়।

অন্যদিকে, মুদ্রানীতির নীতিগত সামঞ্জস্যহীনতা আমাদের ভাবিয়ে তুলছে।

একদিকে কঠোর মুদ্রানীতির কথা বলা হচ্ছে, অন্যদিকে ব্রড মানি বা বাজারে মুদ্রার সরবরাহ জুন ২০২৫-এর ৭ শতাংশ থেকে বেড়ে ডিসেম্বরে ৯.৬ শতাংশ হয়েছে। এই স্ববিরোধিতা ইঙ্গিত দেয়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি অর্জনের কৌশলে বড় ধরনের গলদ রয়েছে। এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়েছে রপ্তানি খাতেও। গত ছয় মাসে রপ্তানি ধারাবাহিকভাবে কমেছে এবং ডিসেম্বর ২০২৫-এ তা মাইনাস ১৪.২৫ শতাংশে এসে ঠেকেছে।

বৈশ্বিক বাজারে আমাদের সক্ষমতা এভাবে কমতে থাকা অর্থনীতির স্থিতিশীলতার জন্য অশনিসংকেত।
এই সংকটময় মুহূর্তে নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। বেসরকারি খাতে আস্থা ফেরাতে সরকারের প্রথম কাজ হওয়া উচিত দ্রুত ও কঠোর পদক্ষেপের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন এবং ব্যাবসায়িক নিরাপত্তা নিশ্চিত করা। ব্যবসায়ীরা এখন আর কেবল মৌখিক আশ্বাস নয়, বরং বিনিয়োগ সুরক্ষার বাস্তব নিশ্চয়তা চান।

একই সঙ্গে ব্যবসা সহজীকরণ ব্যবস্থার আমূল সংস্কার, সাপ্লাই চেইন উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি।

ব্যাংকিং খাতের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ঋণপ্রবাহ সচল না করলে ক্ষুদ্র ও বড় কোনো উদ্যোক্তাই দীর্ঘমেয়াদি বিনিয়োগে সাহসী হবেন না।

আমরা আশা করি, নতুন সরকার একটি সমন্বিত ও টেকসই অর্থনৈতিক রোডম্যাপ প্রণয়ন করবে, যেখানে শৃঙ্খলা ও স্বচ্ছতা হবে মূল ভিত্তি। অর্থনীতিকে টেনে তুলতে হলে বেসরকারি খাতকে সারথী হিসেবে নিয়ে পথ চলার কোনো বিকল্প নেই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট