1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ফুডেলা দই উপহার পেলেন বাগমারার শ্রমিকেরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় স্থানীয় শ্রমজীবী মানুষের মাঝে ফুডেলা দই বিতরণ করা হয়েছে।গত বুধবার রাতে উপজেলার বালানগর কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিন শতাধিক শ্রমিকের হাতে দই তুলে দেন স্থানীয় ব্যবসায়ী আকবর আলী।বালানগর কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত নাবিল গ্রুপের দই বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বালানগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন সাবেক শ্রমিক নেতা ও উদ্যোক্তা আকবর আলী।এ সময় বক্তব্য দেন মাওলানা নুরুল ইসলাম, হারুনুর রশিদ, খোরশেদ আলম ও আশরাফুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন, শ্রমজীবী মানুষ সমাজ ও দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি।তাদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন সমাজে ইতিবাচক বার্তা দেয়।এমন উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।উদ্যোক্তা আকবর আলী জানান, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১ হাজার ৮০০ শ্রমিকের মাঝে উপহার হিসেবে একটি করে কাপ ফুডেলা দই বিতরণ করা হয়েছে।তিনি বলেন, “একসময় আমি নিজেও শ্রমিক সর্দার হিসেবে কাজ করেছি।শ্রমিকদের কষ্ট আমি খুব কাছ থেকে দেখেছি। তাদের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থেকেই এই ক্ষুদ্র উদ্যোগ।”শ্রমিকরা এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তারা বলেন,ব্যস্ত কর্মজীবনের মাঝেও এমন সম্মান ও ভালোবাসা পাওয়া তাদের জন্য অনুপ্রেরণার।
আয়োজকরা জানান,ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট