1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
মাটিরাঙ্গা জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান। - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

মাটিরাঙ্গা জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

​জসীম উদ্দিন জয়নাল,
পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ

​বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রি‌জিয়‌নের আওতাধিন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ এবং ইফতার সামগ্রী বিতরণ করেছেন মাটিরাঙ্গা সেনা জোন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের উদ্যােগে নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে মাটিরাঙ্গা জোন আওতাধীন অর্ধশতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো: মাসুদ খাঁন পিএসসি ।

এছাড়াও মাটিরাঙ্গা থিয়েটারে সংগীত শিক্ষা সামগ্রী বিতরণ, পৌরসভার কাঠাল বাগান এলাকায় অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক এলাহী রিজভী ও গুইমারা রিজিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সুমাইয়া আক্তার প্রায় দুই শতাধিক পাহাড়ি বাঙ্গালী নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
এসময় মাটিরাঙ্গা জোনের এডজুটেন্ট অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফি সহ উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্নেল মাসুদ খাঁন পিএসসি বলেন,পবিত্র রমজান আত্মসংযম ও ত্যাগের মাস। আমাদের আশেপাশে যারা সুবিধাবঞ্চিত রয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ক্ষুদ্র প্রয়াস দুর্গম পাহাড়ের অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে বলে আমরা বিশ্বাস করি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট