1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
হিরো আলম গ্রেফতার - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন

হিরো আলম গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম।

তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হলো।’

ওবায়দুল কাদেরকে নিয়ে প্রশ্ন তুললেন হিরো আলম!
গত ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে ওই গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ‘নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে’ সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

গোহারা হিরো আলম, হারালেন জামানত
মামলাটি নিয়ে ১১ ফেব্রুয়ারি সংবাদমাধ্যমকে হিরো আলম বলেছিলেন, ‘আমি এলাকার দিকে রওনা হয়েছি। রাতের মধ্যে এলাকায় চলে যাবো। মামলা তো ভুয়া। নির্বাচনের পর আমি আদালত যাব। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও আমি ভোট দিতে যাব। কারণ ভোট দেয়া আমার নাগরিক অধিকার।’

এদিকে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন থেকে নির্বাচনের ইচ্ছা প্রকাশ করেছিলেন হিরো আলম। এর আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমজনতার দলের হয়ে মনোনয়ন চাইলেও এবার আলম এনসিপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট