1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
ইফতারে রাখুন সতেজ পুদিনার শরবত - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

ইফতারে রাখুন সতেজ পুদিনার শরবত

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

লাইফস্টাইল

ছবি: সংগৃহীত

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। রোদে বাইরে থেকে ফিরেই এক গ্লাস ঠান্ডা শরবত যেন শরীর ও মনে এনে দেয় স্বস্তি। বিশেষ করে পুদিনা পাতার শরবত হলে তো কথাই নেই। এর স্বাদ যেমন অনন্য, তেমনি রয়েছে প্রাকৃতিক সতেজতা। সামান্য কিছু উপকরণেই খুব সহজে ঘরে তৈরি করা যায় এই পুষ্টিকর পানীয়।

পুদিনা পাতার শরবত শুধু তৃষ্ণা মেটায় না, বরং গরমে ক্লান্ত শরীরকে চাঙ্গা করে তোলে। লেবুর হালকা টক, পুদিনার শীতল সুবাস আর সামান্য লবণের ভারসাম্যে তৈরি হয় এক অনন্য স্বাদ। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ইফতারের টেবিল সবখানেই এটি হতে পারে দারুণ সংযোজন।

এই শরবত তৈরির জন্য প্রয়োজন দুই চা চামচ তাজা পুদিনা পাতা, দুই টেবিল চামচ লেবুর রস, দুই টেবিল চামচ চিনি, এক চিমটি বিট লবণ, স্বাদমতো লবণ এবং এক গ্লাস পানি।

প্রথমে পুদিনা পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর সব উপকরণ একসঙ্গে দিয়ে মিহি করে ব্লেন্ড করতে হবে। মিশ্রণটি ভালোভাবে তৈরি হলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, যাতে কোনো আঁশ না থাকে। পরিবেশনের সময় চাইলে বরফকুচি যোগ করলে শরবত হবে আরও ঠান্ডা ও সতেজ।

সহজ উপায়ে অল্প সময়ে তৈরি এই পুদিনার শরবত গরমের দিনে এনে দিতে পারে স্বস্তির পরশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট