1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

সংবাদ এই সময় ডেস্ক।

ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই। শহীদ মিনারে নিয়মিত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারিসহ সাইবার মনিটরিংও জোরদার করা হয়েছে।

শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে শেখ মো. সাজ্জাত আলী এসব কথা বলেন।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারকেন্দ্রিক ১৫ হাজার পুলিশ সদস্যের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকছে। মহান শহীদ দিবসে ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোকসমাগম হবে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবক মোতায়ন থাকবে। শৃঙ্খলা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বসাধারণকে অনুরোধ জানান তিনি।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আমি আশা করি কোনো সমস্যা হবে না এবং নিরাপত্তাব্যবস্থা শুধু শহীদ মিনারকেন্দ্রিক হয় না। আমাদের নিরাপত্তাব্যবস্থা পুরো ঢাকা শহর নিয়ে এবং পুরো ঢাকা শহরকে আমরা সিকিউরড রাখার জন্য সব সময় চেষ্টা করি। এখনো সেই চেষ্টা করে যাব।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট