1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
জলঢাকায় রমজানকে সামনে রেখে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ওবায়দুল্লাহ সালাফি - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

জলঢাকায় রমজানকে সামনে রেখে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ওবায়দুল্লাহ সালাফি

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম জিহাদ

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন নীলফামারী-৩ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফি।

শুক্রবার সকালে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার প্রধান বাজার এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
দিনের শুরুতে এমপি সালাফি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

এ সময় তিনি চিকিৎসা সেবার মান, রোগীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ পরিস্থিতি এবং হাসপাতাল প্রাঙ্গণের সামগ্রিক পরিচ্ছন্নতা ঘুরে দেখেন। স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে পৌরসভার প্রধান বাজার এলাকায় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

বাজারের সড়ক, ড্রেন, ফুটপাত এবং আশপাশের এলাকা পরিষ্কার করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলা ও পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে এমপি ওবায়দুল্লাহ সালাফি বলেন, “রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। আত্মাকে পরিশুদ্ধ করার পাশাপাশি আমাদের চারপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখা প্রত্যেকের দায়িত্ব।” তিনি আরও উল্লেখ করেন, একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নায়েবে আমির ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, সেক্রেটারি মোআম্মার আল হাসান সহ দলীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং রমজানজুড়ে এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট