কাজী নূরনবী
নওগাঁ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের ২/৩ দিন আগে থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার ঊর্ধ্বগতি, দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের নাভিশ্বাস অবস্থা। চাহিদামতো পণ্য কিনতে সাধারন মানুষদের হিমসিম খেতে হচ্ছে,তারই অংশ হিসেবে শুক্রবার বেলা ১১টায় সুলভমূল্যে দুধ ডিম মাংস বিক্রি জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ সদর আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু। শহরের পার-নওগাঁ প্রাণিসম্পদ চত্বরে এ কার্যক্রম শুরু হয়,যেখানে খোলা বাজারে ডিম বিক্রি হচ্ছে ৩২ টাকা হালি এবং দুধ প্রায় ১০০ টাকা লিটার। এছাড়া সব ধরনের মুরগিতে প্রকারভেদে কেজিতে ২০-৪০ টাকা বেড়ে যাওয়ায়,দাম বেড়ে পোল্ট্রি মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি। গরুর মাংস ৭৫০ টাকা কেজি। সবজিতেও বেড়েছে কেজিতে ৫-১০ টাকা পর্যন্ত।
তবে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে চালু হওয়ায় সুলভ মূল্যে দুধ,ডিম ও মাংস বিক্রি কার্যক্রম নিম্ন ও মধ্যবিত্তদের জন্য অনেকটা সাশ্রয় হবে।কয়েক দিন আগেও দুধ ৫০-৬০ টাকা লিটার বিক্রি হতো।এখন তা ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান বলেন, রমজানের প্রথম দিন ২০০ লিটার দুধ ও ১ হাজার ৫০০ পিচ ডিম বিক্রি হয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে দ্বিতীয় দিন বিক্রি শুরু হলো। প্রান্তিক পর্যায়ে নিম্নবৃত্ত একজন ক্রেতাসুলভ মূল্যে দুই হালি ডিম ২৮ টাকা ও ১ লিটার দুধ ৭০ টাকায় কিনতে পারবেন।
আগামী ২৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে জেলা প্রাণিসম্পদ চত্বরে ২০০ লিটার দুধ ও ১ হাজার ৫০০ পিচ ডিম বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে । এছাড়াও শনিবার থেকে সপ্তাহে দুই দিন সুলভ মুল্যে গরুর মাংস বিক্রি করা হবে। যেসব খামারি রয়েছে তারা মূলত দুধ, ডিম ও মাংস সরবরাহ করবেন। পর্যায়ক্রমে পুরো জেলায় চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে।
নওগাঁ-৫ সদর আসনের সাংসদ জাহিদুল ইসলাম ধলু বলেন,নিম্ন ও মধ্যবিত্ত পর্যায়ে জনগোষ্ঠীর আমিষের চাহিদার ঘাটতি রয়েছে। সুলভ মূল্যে পাওয়া পণ্য তাদের জন্য অনেকটা সহজ হবে এবং তাদের জন্য আমিষের চাহিদা অনেকাংশে পূরণ হবে। এই কার্যক্রম পর্যায়ক্রমে পল্লী ও গ্রাম এলাকায় চালু করা উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মাহফুজার রহমান।
এসময় আরো বক্তব্য দেন নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পাল ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম। পরে প্রধান অতিথি দুধ ও ডিম বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন।