1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পটুয়াখালীর ঝাউতলায় খোলা আকাশের নিচে পথচারী ও রিকশাচালকদের জন্য ব্যতিক্রমী ইফতার আয়োজন। - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

পটুয়াখালীর ঝাউতলায় খোলা আকাশের নিচে পথচারী ও রিকশাচালকদের জন্য ব্যতিক্রমী ইফতার আয়োজন।

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম (জিহাদ)
স্টাফ রিপোর্টার

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পটুয়াখালীর ঝাউতলায় পথচারী, রিকশাচালক ও ভ্যানচালকদের জন্য ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালী বাঁশি

রমজান মাসজুড়ে প্রতিদিন বিকেল গড়াতেই ঝাউতলায় দেখা যায় ব্যতিক্রমী এক মানবিক দৃশ্য। খোলা আকাশের নিচে সারি সারি করে সাজানো থাকে ইফতারের প্যাকেট। হতদরিদ্র রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুরসহ নানা পেশার মানুষ ইফতারের সময় হলে সেখানে এসে অংশ নেন এই আয়োজনে। পথ চলতে চলতেই অনেক পথচারীও দাঁড়িয়ে যান এখানে , গ্রহণ করেন ইফতার।

আয়োজকরা জানান, পটুয়াখালীর বিভিন্ন বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতায় প্রতিদিনের এই ইফতার কর্মসূচি বাস্তবায়ন করছে তারা । সমাজের অসচ্ছল ও কর্মজীবী মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।

স্থানীয়রা বলেন, খোলা আকাশের নিচে মনোরম পরিবেশে এমন আয়োজন শুধু ইফতার বিতরণ নয়, বরং এটি মানবিক উদ্যোগ ও উজ্জ্বল প্রতি বছরই এই উদ্যোগ নেয়ার কারণে স্বেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালী বাসী হাজারো মানুষের প্রশংসা করিয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে প্রতিদিনই এই ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট