1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাজেক বিএনপি পরিবারের গভীর শ্রদ্ধাঞ্জলি - সংবাদ এইসময়
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাজেক বিএনপি পরিবারের গভীর শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সাজেক বিএনপি পরিবারের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন, দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, সাজেক ইউনিয়ন বিএনপি। এ সময় তিনি বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতিসত্তার ভিত্তি রচনা করেছে। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যে সকল তরুণ জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

তিনি আরও বলেন, “ভাষা আন্দোলনের চেতনা শুধু ইতিহাসের গৌরব নয়, এটি আমাদের অধিকার আদায়ের প্রেরণা। নতুন প্রজন্মকে একুশের প্রকৃত ইতিহাস জানতে হবে এবং ভাষা শহীদদের আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। বক্তারা বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই দিবস আমাদের গর্বের প্রতীক। মাতৃভাষার প্রতি ভালোবাসা ও জাতীয় চেতনা সমুন্নত রাখাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

সাজেক বিএনপি পরিবারের নেতাকর্মীরা জানান, ভবিষ্যতেও জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদায় পালন এবং দেশ-জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

একুশের চেতনায় উজ্জীবিত হয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট