1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
অসহায়দের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন,রাজবাড়ীতে ২৫০ পরিবার পেল ইফতার সামগ্রী - সংবাদ এইসময়
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

অসহায়দের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন,রাজবাড়ীতে ২৫০ পরিবার পেল ইফতার সামগ্রী

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

জিহাদুল ইসলাম

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলায় ২৫০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

সংগঠন সূত্রে জানা গেছে, রমজান মাসে দরিদ্র মানুষের কষ্ট লাঘব ও ইবাদতে সহায়তা করতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রতিটি পরিবারের জন্য নির্ধারিত প্যাকেজে ছিল ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি। পাশাপাশি ‘মাহে রমজানের ২৭ আমল’ শীর্ষক একটি বই উপহার দেওয়া হয়, যাতে রমজানের আমল সম্পর্কে দিকনির্দেশনা রয়েছে।

ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, চলতি বছরে দেশের ৬৪ জেলার ৬২৭টি স্থানে ৩৩ হাজার ৩০০ পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রায় ২৩৩ মেট্রিক টন খাদ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছে। প্রতিটি প্যাকেজের বাজারমূল্য প্রায় এক হাজার টাকা।

ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক উপকারভোগী বলেন, রমজান মাসে সংসারের ব্যয় বেড়ে যায়, এ সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে। আরেকজন জানান, বাড়িতে এসে সামগ্রী পৌঁছে দেওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।

স্থানীয়রা মনে করছেন, রমজানের শুরুতেই এমন উদ্যোগ দরিদ্র পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ। সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট