1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
নওগাঁয় মহান ভাষা শহীদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন - সংবাদ এইসময়
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

নওগাঁয় মহান ভাষা শহীদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

কাজী নূরনবী নাইস
নওগাঁ প্রতিনিধি:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে নওগাঁর সর্বস্তরের মানুষরা। এসময় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে হাতে ফুল নিয়ে হাজারও মানুষের ঢল নামে।

শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন সদর আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন,জেলার সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন সদর আসনের সংসদ সদস্য মো:জাহিদুল ইসলাম ধলু। পরে একে একে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের ঐতিহাসিক গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
এসময় সদর আসনের নবনির্বাচিত সাংসদ জাহিদুল ইসলাম ধলু ফেব্রুয়ারীর আদর্শ ও চেতনাকে বুকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সকলকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট